ঈদ শপিংয়ে গিয়ে দুর্ঘটনায় স্ত্রী নিহত, স্বামী আহত

আপডেট : ০১ জুন ২০১৯, ১৪:০৬

রাজধানীর শাহবাগে কনস্ট্রাকশনের গাড়ির ধাক্কায় নুরুন্নাহার (২৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। শুক্রবার রাত তিনটার দিকে আজিজ সুপার মার্কেটের সামনে এ দুর্ঘটনা ঘটে।

 

এ ঘটনায় নিহতের স্বামী মোটরসাইকেলের চালক হালিম (৩০) আহত হয়েছেন। হতাহত দম্পতি বাড্ডার নতুন বাজার এলাকায় থাকতেন।

 

জানা যায়, ওই দম্পতি শুক্রবার রাতে শপিং করতে নিউমার্কেটে যান। ফেরার পথে দুর্ঘটনার শিকার হন তারা।

 

শাহবাগ থানার এসআই চম্পক চক্রবর্তী জানান, কনস্ট্রাকশনের গাডিটির চালককে আটক ও গাড়িটি জব্দ করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে।

 

ইত্তেফাক/এএম