সিদ্ধান্তহীনতায় পুয়োল

আপডেট : ২৫ আগস্ট ২০১৪, ২১:৩২
মৌসুমের শেষে নিজের বুট তুলে রাখার যে জোড় গুজব চারিদিকে ছড়িয়ে পড়েছে সে ব্যপারে মন্তব্য করতে গিয়ে বার্সেলোনার ডিফেন্ডার কার্লেস পুয়োল বলেছেন এখনো এ ব্যাপারে চূড়ান্ত কোন সিদ্ধান্ত নেননি। ইনজুরির কারণে স্প্যানিশ এই আন্তর্জাতিক তারকা ২০১২ ইউরোতে খেলতে পারেননি। এরপর গত মৌসুমে লা লিগায় কাতালানদের হয়ে মাত্র ১৩টি ম্যাচে মাঠে নেমেছিলেন। গত জুনে তার হাঁটুতে অস্ত্রোপচার সম্পন্ন হয়। তারপর থেকেই ক্যাম্প ন্যুতে প্রথম একাদশে জায়গা করে নেবার জন্য তিনি লড়াই চালিয়ে আসছেন। অস্ত্রোপচারের পরে মাত্র তিনটি লীগ ম্যাচে তিনি খেলার সুযোগ পেয়েছিলেন। তবে ইনজুরির কারণে নিয়মিত মূল একাদশ থেকে বাদ পড়ার কারণেই স্প্যানিশ এই তারকার ভবিষ্যত্ নিয়ে গুজব ছড়িয়েছে যে বিশ্বকাপের পরেই তিনি ফুটবলকে বিদায় জানাবেন। কিন্তু পুয়োল স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন এই মুহূর্তে অবসর নিয়ে তিনি কিছু ভাবছেন না এবং তার মূল লক্ষ্যও সেটা নয়। এই মুহূর্তে বার্সেলোনার হয়ে লীগ শেষ করা এবং সেখানে ভাল কিছু করে দেখানোই মূল দায়িত্ব। যতদিন ফিট থেকে ফুটবলকে উপভোগ করা যায় ততদিনই খেলা চালিয়ে যাবার ঘোষণা দিয়েছেন এই ডিফেন্ডার।