গীতা রেনেসাঁসে শ্রীকৃষ্ণাষ্টমী উদযাপন

আপডেট : ২৫ আগস্ট ২০১৪, ২২:১১
গত শুক্রবার শ্রীকৃষ্ণাষ্টমী ২০১৪ উদযাপন উপলক্ষে ‘গীতা রেনেসাঁস বাংলাদেশ’ আগারগাঁওস্থ এলজিইডি অডিটোরিয়ামে এক আলোচনা, ভক্তিমূলক সঙ্গীত ও প্রার্থনা সভার আয়োজন করে। আলোচনার বিষয়বস্তু ছিল ‘গীতা ধর্মমত’। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু এমপি। বিশেষ অতিথি ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার, এমপি। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সচিব হেমায়েত উদ্দিন তালুকদার এবং ড. মিহির কান্তি মজুমদার। আরো উপস্থিত ছিলেন কৃষ্ণদাস মায়া বিশ্বাস, দিলীপ কুমার শর্মা, অসীম কুমার বালা, অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গীতা রেনেসাঁস বাংলাদেশের তাত্ত্বিকগুরু কৃষ্ণদাস জিসি বিশ্বাস জয়।