বাংলাদেশে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনা সফলতার সঙ্গে সন্ত্রাস কার্যক্রম অব্যাহত রাখায় বাংলাদেশের প্রশংসা করেছেন। তিনি বলেন, বাংলাদেশ সন্ত্রাস দমনে দৃঢ়প্রতিজ্ঞ। জনগণকে সন্ত্রাসের ছোবল থেকে নিরাপদে রেখেছে। যারা হত্যা, ভয়ভীতি, বাধা প্রদানের মাধ্যমে বাংলাদেশকে সন্ত্রাসের আশ্রয়স্থল বানাতে চায় তাদের রুখে দেয়া হয়েছে। এ অবস্থা ধরে রেখে অগ্রসর হতে হবে। গতকাল সোমবার বিকালে সিরডাপ মিলনায়তনে সন্ত্রাসের শিকার ব্যক্তিদের সহায়তা ও স্বার্থ সংরক্ষেণে আইনী কার্যক্রম শক্তিশালীকরণ বিষয়ে দুই দিনব্যাপী কর্মশালার উদ্বোধনী পর্বে তিনি এ কথা বলেন। পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন। বক্তব্য রাখেন স্বরাষ্ট্র সচিব মোজাম্মেল হক, আইন সচিব শহীদুল হক প্রমুখ।
