অতি চালাকের গলায় দড়ি

আপডেট : ২৫ আগস্ট ২০১৪, ২২:৪৫
চালাক হওয়া ভাল। কিন্তু অতি চালাক হওয়াটা ভাল নয়। বিপদে পড়ার সম্ভাবনাই বেড়ে যায়। মার্কিন এক নারীর ক্ষেত্রে তাই-ই ঘটেছে। হাসপাতালের প্রসূতি ওয়ার্ডে ঢুকতে রাবার দিয়ে তৈরী নকল বাচ্চা ব্যবহার করার অভিযোগে এখন আসল বাচ্চা চুরির অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে! অর্থাত্ কারাদন্ডের মুখে দাঁড়িয়ে তিনি। টোনিয়া হুইটনি বোহেস ক্যালিফোর্নিয়ার মার্সিডিজের একটি মেডিক্যাল সেন্টারের প্রসূতি ওয়ার্ডে অবৈধভাবে ঢোকার জন্য একটি নকল বাচ্চা ব্যবহার করেন। রাবারের তৈরী হলেও খালি চোখে ধরা কঠিন যে বাচ্চাটি জীবিত নয়। এমনকি হাসপাতালে প্রবেশের জন্য যে পোশাক পরিধান করতে হয় সেটাও পরেছিলেন ওই নারী। তারপরও শেষ রক্ষা হয়নি! তার চলাফেরা দেখে এক নিরাপত্তারক্ষীর সন্দেহ হয়। তিনি কোলের বাচ্চা দেখে সন্দেহ করেন। তখনই হাসপাতাল কর্তৃপক্ষের টনক নড়ে। তারা ভুয়া সন্তানের ছবি ইন্টারনেটসহ বিভিন্ন হাসপাতালে দিয়েছেন। সন্দেহ করা হচ্ছে তারা নকল শিশু দিয়ে নবজাতক চুরির জন্য এই পদ্ধতি ব্যবহার করছিলেন! - হাফিংটন পোস্ট