সারাদেশে একযোগে ৬১২৫ জন চিকিত্সক নিয়োগ দিয়েছে সরকার। সে অনুসারে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যোগ দিচ্ছেন ১২ জন চিকিত্সক। অথচ হাসপাতালটিতে বর্তমানে একজন চিকিত্সকের পদ খালি আছে। এছাড়া খালি আছে আবাসিক মেডিক্যাল অফিসারের পদ।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. শাহ আলম বলেন, চিকিত্সক সংকটের কারণে সেবা ব্যাহত হচ্ছিল। নতুন করে চিকিত্সক নিয়োগ দেয়ায় চিকিত্সক সংকট কেটে যাবে। তবে আখাউড়ায় বেশিরভাগ চিকিত্সক যোগ দিচ্ছে ওএসডি হিসাবে।
সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, ব্রাহ্মণবাড়িয়া জেলায় মোট ১১২ জন চিকিত্সক যোগ দিচ্ছেন। গত রবিবার থেকে চিকিত্সকরা সিভিল সার্জন কার্যালয়ে এসে যোগদান শুরু করেছেন।
