সাড়ে তিন মাস পর রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রদল নতুন কর্মসূচি পালন করেছে। দীর্ঘ ১০ বছর পরে বিশ্ববিদ্যায়ে ছাত্রদলের নতুন কমিটি দেয়ায় কেন্দ ীয় নেতাদের অভিনন্দন জানিয়ে এই কর্মসূচি পালন করে সংগঠনটির নেতাকর্মীরা। এর আগে রাবি ছাত্রদলের পক্ষ থেকে গত ১৪ মে সর্বশেষ কর্মসূচি পালন করা হয়।
দীর্ঘ ১০ বছর পর গত ২৪ জুলাই রাবি শাখা ছাত্রদলের নতুন পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। আর কমিটি গঠনের এক মাস পর গত রবিবার কেন্দ ীয় নেতাদের অভিনন্দন জানানোর সমালোচনা করেছেন সংগঠনের নেতাকর্মীরা। রাবির নতুন কমিটিকে এক মাসের মধ্যে ৮১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটির তালিকা জমার শর্ত দিলেও নবগঠিত কমিটির কর্মকর্তারা তা করতে না পারায় ক্ষোভ প্রকাশ করেছে ছাত্রদলের একাধিক নেতাকর্মী।
প্রত্যক্ষদর্শীরা জানায়, রবিবারের কর্মসূচি থেকে ২০ দলের প্রধান ও বিএনপি সভানেত্রী বেগম খালেদা জিয়া, বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমান, কেন্দক অভিনন্দন ও শুভেচ্ছা জানায় ছাত্রদলের নেতাকর্মীরা। রাবি ছাত্রদলের নবনির্বাচিত কমিটির সাধারণ সম্পাদক কামরুল হাসানের পরিচালনায় এবং সভাপতি ইমতিয়াজ আহমেদের সভাপতিত্বে সমাবেশে বিএনপির কেন্দ্যাডভোকেট শফিকুল হক মিলন, মতিহার থানা বিএনপির সভাপতি আনছার উদ্দিন ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রইসুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।
