ডেভিড মিলি বাংলাদেশে যুক্তরাষ্ট্রের নতুন ডেপুটিমিশন প্রধান

আপডেট : ২৫ আগস্ট ২০১৪, ২২:৪৭
বাংলাদেশে যুক্তরাষ্ট্রের নতুন ডেপুটি মিশন প্রধান (ডিসিএম) হিসাবে ডেভিড মিলি যোগ দিয়েছেন। মিলি এর আগে ইউক্রেনের কিভ-এ যুক্তরাষ্ট্রের দূতাবাসে ইকনমিক এফেয়ার্স কাউন্সিলর হিসাবে কাজ করেন। তিনি ২০ বছরের বেশি সময় ধরে যুক্তরাষ্ট্র পররাষ্ট্র দপ্তরে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন। তিনি ইকনমিক ব্যুরোর মনিটরি এফেয়ার্স এ ডেপুটি এডিটর ছাড়াও চীন, হংকং, তাইওয়ান ও গিনিতে এবং ওয়াশিংটনে ইসরাইল ডেস্কে কাজ করেন। ডেভিড মিলি ন্যাশনাল ডিফেন্স ইউনিভার্সিটির শিক্ষার্থী ছিলেন। ডেভিড মিলি বাংলাদেশে যুক্তরাষ্ট্র দূতাবাসের ডেপুটি মিশন প্রধান জন ড্যানিলুইস-এর স্থলাভিষিক্ত হলেন। জন সম্প্রতি পাকিস্তানের পেশোয়ারে মার্কিন মিশনে বদলি হন।