সিলেটের সেই মুজিবের ‘অপহরণের’ বিষয়টি তদন্ত করবে সিআইডি

আপডেট : ২৫ আগস্ট ২০১৪, ২২:৪৭
যুক্তরাজ্য প্রবাসী বিএনপি নেতা মুজিবুর রহমান ও তার গাড়ির ড্রাইভার রেজাউল হক সোহেল ‘অপহরণ’ ও সাড়ে তিন মাস পর মুক্ত হওয়ার বিষয়টি এখন সিআইডি তদন্ত করবে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, শীঘ্রই সিআইডি মাঠে নামবে। সিলেট রেঞ্জের অতিরিক্ত ডিআইজি সাখাওয়াত হোসেন ইত্তেফাককে জানান, প্রবাসী মুজিব ও তার ড্রাইভার নিখোঁজের বিষয়ে তাদের দুই জনের বক্তব্যে গরমিল পাওয়া গেছে। তাই বিষয়টি ভালো করে পরখ করে দেখছে পুলিশ। সব দিক তদন্তের পর আদালতে তাদের জবানবন্দী নেয়া হবে।