বাংলাদেশে সফররত ভারতের ন্যাশনাল ডিফেন্স কলেজের (এনডিসি) ১৬ সদস্যের প্রতিনিধি দলের প্রধান মেজর জেনারেল অনুরাগ গুপ্তা এসডিএস (আর্মি) গতকাল সোমবার রাজধানীর বনানীতে নৌ-সদর দপ্তরে নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল এম ফরিদ হাবিবের সৌজন্য সাক্ষাতে মিলিত হন। সাক্ষাত্কালে প্রতিনিধি দলের প্রধান নৌ প্রধানের সাথে পারস্পরিক কুশল বিনিময় ও পেশাগত বিষয়ে মতবিনিময় করেন। এ সময় নৌ-সদর দপ্তরের সকল পিএসও এবং ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
এর আগে প্রতিনিধি দল নৌ-সদরে এসে পৌঁছালে পরিচালক নৌ প্রশিক্ষণ কমডোর এস এম আবুল কালাম আজাদ তাদের স্বাগত জানান। সফরের অংশ হিসেবে প্রতিনিধি দলটি চট্টগ্রাম নৌ অঞ্চল, কর্ণফুলী ইপিজেড ও ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড পরিদর্শন করবে। এনডিসি প্রতিনিধি দল ৫ দিনের সফরে গত ২৪ আগস্ট বাংলাদেশে আসে। —প্রেস বিজ্ঞপ্তি
