জাতীয় বিশ্ববিদ্যালয়ে প্রিলিমিনারি টু মাস্টার্সের আবেদনের সময় প্রকাশ

আপডেট : ১৪ মার্চ ২০২২, ০৯:৫০

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষের প্রিলিমিনারি টু মাস্টার্স কোর্সের শিক্ষার্থীদের আবেদন ফরম পূরণ আগামী বুধবার (১৬ মার্চ) থেকে শুরু হবে।

বৃহস্পতিবার (১০ মার্চ) জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক মো. আতাউর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, একই শিক্ষাবর্ষের মাস্টার্স শেষ পর্ব পরীক্ষা আগামী ১০ মে থেকে শুরু হবে। পরীক্ষার বিস্তারিত সময়সূচি আগামী সপ্তাহে প্রকাশ করা হবে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক মো. আতাউর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তি।

ইত্তেফাক/এমএএম