চট্টগ্রামের চন্দনাইশে শঙ্খ নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করার অপরাধে আব্দুল মুনাফ (৫০) নামের ব্যক্তিকে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গত বুধবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বৈলতলী ইউনিয়নের পাশ দিয়ে প্রবাহিত শঙ্খ নদীর জাফরাবাদস্থ খোদার হাট সেতু সংলগ্ন এলাকায় ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করার অপরাধে এ জারিমানা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ নিজাম উদ্দিন। এ সময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন কানুন-গো সুখহরণ চাকমা, আনিসুর জামান ভুঁইয়া প্রমুখ।
