যেভাবে উদ্ধার হলো ২৮ কেজি ওজনের কষ্টিপাথরের শিবলিঙ্গ

আপডেট : ১৪ মার্চ ২০২২, ১৬:১৭

মাধবপুরের উত্তর সুরমা গ্রাম থেকে প্রায় ২৮ কেজি ওজনের একটি কষ্টিপাথরের শিবলিঙ্গ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় অরুণ সরকার (৫২) নামে একজনকে গ্রেফতার করা হয়। 

মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আব্দুর রাজ্জাক জানান, হরষপুর (তেলিয়াপাড়া) পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. মজিবুর রহমান চৌধুরী ও এএসআই জিয়াউর রহমানের নেতৃত্বে এক দল পুলিশ অরুণ সরকারের বাড়িতে অভিযান চালায়। অরুণ সরকার গোয়াল ঘরে প্লাস্টিকের বস্তায় শিবলিঙ্গটি লুকিয়ে রেখেছিলেন। মূর্তিটি পাচারের জন্য নিজ হেফাজতে রেখেছিলেন তিনি। কিন্তু দরদামে বনিবনা না হওয়ায় বিক্রি হয়নি। এরই মধ্যে খবর পেয়ে মূল্যবান মূর্তিটি উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, স্থানীয় স্বর্ণকার দিয়ে মূর্তিটি যাচাই করা হয়েছে। সোমবার বিকেলে মাধবপুর থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দিয়ে অরুণ সরকারকে আদালতে পাঠানো হয়েছে। 

 

 

ইত্তেফাক/ইউবি