জাল হাতে ক্ষুধা জয়ের গল্প

আপডেট : ১৪ মার্চ ২০২২, ১৬:০৬

একজন জীবনসংগ্রামী নারী লায়লা বেগম। বরিশাল বিভাগে তিনিই একমাত্র নারী জেলে, যার ইলিশ মাছ ধরার লাইসেন্স আছে। একজন নারী হয়ে পুরুষশাসিত জেলেসমাজে এ পর্যন্ত আসা লায়লা বেগমের জন্য খুব সহজ ছিল না। সব বাধা অতিক্রম করে প্রবল ইচ্ছাশক্তির জোরে আজ তিনি তার অস্তিত্ব টিকিয়ে রেখেছেন। 

নানা সংকটের কারণে লায়লা নিজেই পরিবারের দায়িত্ব নেওয়ার সিদ্ধান্ত নেন। দুর্গম ধলভবগা গ্রামে জীবিকার তেমন সুযোগ ছিল না। কাজের সন্ধানে তাই যেতে হতো বেশ দূরে। সংসারের পাশাপাশি মাকে দেখাশোনার দায়িত্বও যে তারই। ক্ষুধা ও দারিদ্রের লড়াইতে জিততে তাই লায়লা সিদ্ধান্ত নেন জেলে হওয়ার। 

মাছ ধরার কৌশল শেখা খুব সহজ ব্যাপার ছিল না। লায়লা এই কৌশল শিখতে টানা ছয়-সাত দিন ধরে ছয়-সাত ঘণ্টা সমুদ্রে জোয়ারের জন্য অপেক্ষা করতেন। বাধা পেরিয়ে বাংলাদেশের উন্নয়নে অবদান রেখেছেন যেসব নারী তাদের সন্ধান করছে আইপিডিসি ফাইন্যান্স লিমিটেড। সাহসী নারীদের স্বীকৃতি দেওয়ার লক্ষ্যে প্রতিষ্ঠানটি দিচ্ছে ‘আনসাং উইমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ডস’| বেঁচে থাকার লড়াইয়ে সামাজিক প্রথা ও ঐতিহ্যগত নিয়মকে পেছনে ফেলে সামনে এগিয়ে যাওয়া লায়লা বেগমও ২০২০ সালে অর্জন করেন এই সম্মান। 

ইত্তেফাক/এআই