মানিকগঞ্জে হেরোইনসহ ৩ মাদক কারবারি গ্রেফতার

আপডেট : ১৪ মার্চ ২০২২, ১৬:৫৬

মানিকগঞ্জে অভিযান চালিয়ে হেরোইনসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। রবিবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: নজরুল ইসলাম।

গ্রেফতারকৃতরা হলেন- মানিকগঞ্জ পৌরসভা ১ নং ওয়ার্ড পশ্চিম সেওতা গ্রামের মো. তারা মিয়ার ছেলে মো. রাব্বি (২৭), মো. তোরাব আলীর ছেলে শাওন (২৬), মো. সবুর উদ্দিনের ছেলে মো. চাঁন মিয়া (৩৫)। তাদের কাছ থেকে পাওয়া ২৫ (পঁচিশ) গ্রাম হেরোইনের অনুমানিক মূল্য ২,৫০,০০০/- (দুই লক্ষ পঞ্চাশ হাজার) টাকা।

পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নজরুল ইসলাম জানান, মানিকগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার মোহাম্মাদ গোলাম আজাদ খান, পিপিএম-বার মহোদয়ের দিক নির্দেশনায়  মানিকগঞ্জের একটি অভিযানিক দল এসআই মো. কামাল হোসেন এর নেতৃত্বে অভিযান পরিচালনা করে মানিকগঞ্জ থানাধীন মানোরা সাকিনস্থ হযরত খাঁজা মাইনুদ্দিন চিশতী (রহ.) মসজিদের সামনে ফাকা জায়গা হতে আসামীদের গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে একাধিক মামলা বিচারাধীন রয়েছে। এ ঘটনায় মানিকগঞ্জ থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানান ওই পুলিশ কর্মকর্তা।   

 

 

 

 

ইত্তেফাক/এআই