২৪ ঘণ্টায় ২৩৯ জনের শরীরে করোনা শনাক্ত

আপডেট : ১৪ মার্চ ২০২২, ১৭:০৫

দেশে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে মোট ২৯ হাজার ১১২ জনের মৃত্যু হয়েছে।

একই সময়ে ১৩ হাজার ৬৬৭ জনের নমুনা পরীক্ষায় ২৩৯ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ১ দশমিক ৭৫ শতাংশ। দেশে এ পর্যন্ত মোট শনাক্ত হয়েছে ১৯ লাখ ৪৯ হাজার ৭২৫ জন।

সোমবার (১৪ মার্চ) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো বিশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়। দেশে গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ১ হাজার ৯২২ জন। এ নিয়ে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা ১৮ লাখ ৬২ হাজার ৮০৮ জন।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া  ব্যক্তি পুরুষ। তার বয়স ৫১ থেকে ৬০ বছরের মধ্যে। তিনি চট্টগ্রাম বিভাগের বাসিন্দা।

 

ইত্তেফাক/ইউবি