সেনাবাহিনী প্রধানের সঙ্গে ভারতের বর্ডার রোডস অর্গানাইজেশনের মহাপরিচালকের সাক্ষাৎ

আপডেট : ০১ জুন ২০১৯, ১৭:২৯

বাংলাদেশে সফররত ভারতের বর্ডার রোডস অর্গানাইজেশনের মহাপরিচালক লে. জেনারেল হারপাল সিং বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। বৃহস্পতিবার (৩০ মে) সেনাবাহিনী সদর দপ্তরে এই সাক্ষাৎ করেন তিনি।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সাক্ষাৎকালে তাঁরা পারস্পরিক কুশলাদি বিনিময় ছাড়াও বাংলাদেশ সরকারের বাস্তবায়ন করা বাংলাদেশ-ভারতের সীমান্তবর্তী ‘বর্ডার রোড প্রজেক্ট’ এর কারিগরি সহায়তা নিয়ে আলোচনা করেন। 

আরো পড়ুন: অচিরেই ছাত্রলীগের সমস্যার সমাধান করা হবে: কাদের

উল্লেখ্য, সীমান্তবর্তী এই ‘বর্ডার রোড প্রজেক্ট’ বাস্তবায়ন হলে বাংলাদেশের প্রত্যন্ত সীমান্ত অঞ্চলের নিরাপত্তা ব্যবস্থা আরো জোরদার হবে।

ইত্তেফাক/এমআই