আমি নোংরা পলিটিক্সের শিকার

আপডেট : ১৪ মার্চ ২০২২, ২০:২৩

‘আমাকে বলিউডে সালমান এনেছেন এটা ঠিক। কিন্তু সালমান আমার গডফাদার ছিলেন না। আমি কোনো গডফাদার পাইনি।’ নিজের ব্যর্থতার ব্যাখ্যা দিতেই এ কথা বলেন জেরিন খান।

বলিউডে নিজের ক্যারিয়ার ১২ বছর পার করলো। কিন্তু এরপরও উল্লেখযোগ্য কোনো সাফল্য নেই। এ ব্যাপারে অনেকেই জ্যাকুলিন ফার্নান্দেজকে ইঙ্গিত করেন।

জেরিনের কথায়, আমি কারো নাম বলতে চাই না। কিন্তু সেই সহশিল্পীই আমার কাছ থেকে সালমানকে দূরে সরিয়ে দিয়েছে। একের পর এক ছবি থেকে আমি বাতিল হতে থাকি।’

জেরিন খান। ছবি: সংগৃহীত

এদিকে জেরিন খান সালমান খানের কাছ থেকে প্রত্যাখ্যাত হবার পর বি গ্রেডের কিছু ছবিতে কাজ করলে সাল্লুবাবা আরো নাখোশ হয়ে যায়। এরপর সম্প্রতি সালমানের সাথে জেরিনের গোপন বিয়ের খবর যখন ভাইরাল হয় তখন জেরিনই মুখ খোলেন।

তার কথায়, ‘আমাকে বারবার ব্যবহার করা হয়েছে। আমি নোংরা পলিটিক্সের শিকার!’ সালমানের সাথে আর কোনো যোগাযোগ হয় কী না জানতে চাইলে বলেন, ‘না। আমিও আগ বাড়িয়ে কারো কাছে করুনা চাইতে পারি না। কারণ সেই অকারণেই ঐ সময় ভুল বুঝে আমার ক্যারিয়ারটা প্রায় শেষ করে দেয়!’

ইত্তেফাক/বিএএফ