ইউআইইউ-তে ন্যাশনাল জব ফেস্টিভ্যাল অনুষ্ঠিত

আপডেট : ১৫ মার্চ ২০২২, ০৫:০১

ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ক্যারিয়ার কাউন্সিলিং সেন্টারের উদ্যোগে 'ন্যাশনাল জব ফেস্টিভ্যাল-২০২২' অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৪ মার্চ) বিকাল সাড়ে ৪টায় ইউআইইউ অডিটোরিয়ামে দুইদিনব্যাপী এই ক্যারিয়ার ফেয়ারের পর্দা নামে।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনাইটেড গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মঈনুদ্দিন হাসান রশিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংক এশিয়া লিমিটেডের সভাপতি ও ব্যবস্থাপনা পরিচালক মো. আরফান আলী, প্রগতি ইন্স্যুরেন্স লিমিটেডের উপদেষ্টা মো. রেজাউল করিম, ঢাকা ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এমরানুল হক, পাকিজা টেকনোভেশন লিমিটেডের সিইও শেখ জাহিদুল ইসলাম, প্রাইম ব্যাংক লিমিটেডের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ফয়সাল রহমান, সিন্দাবাদ ডটকমের সিইও জি এম কামরুল হাসান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউআইইউ-এর উপাচার্য প্রফেসর ড. চৌধুরী মোফিজুর রহমান।

প্রধান অতিথি মঈনুদ্দিন হাসান রশিদ বক্তব্যে বলেন, এই মেলা করোনা পরবর্তি চাকুরিপ্রার্থীদের সহায়ক হওয়ার পাশাপাশি একাডেমিক ও ইন্ডাষ্ট্রিজের মধ্যে সেতুবন্ধন তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

অনুষ্ঠানে ইউআইইউ-এর উপ-উপাচার্য প্রফেসর ড. আবুল কাশেম মিয়া, ক্যারিয়ার কাউন্সেলিং সেন্টারের পরিচালক মঞ্জুরুল হক খান, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও কর্পোরেট প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এবার জব ফেয়ারে দেশসেরা ১২০টি নিয়োগদাতা প্রতিষ্ঠান অংশগ্রহণ করে। নিয়োগকর্তারা স্পট ইন্টারভিউ এবং সিভি কালেকশনের মাধ্যমে প্রার্থী বাছাই করে সেখানেই নিয়োগ চূড়ান্ত করেন। এছাড়া ক্যারিয়ার সম্পর্কিত নানাধরনের সেমিনার অনুষ্ঠিত হয়। দুদিনে প্রায় ২০ হাজার প্রার্থী এ মেলায় অংশ নেয় এবং ৩০ হাজার সিভি জমা পড়ে। নিয়োগদাতা প্রতিষ্ঠানগুলোর মধ্যে আছে - ইউনাইটেড গ্রুপ, পাকিজা টেকনোভেশন লি., ব্যাংক এশিয়া, প্রগতি ইন্সুরেন্স, বিকাশ, ঢাকা ব্যাংক, প্রাইম ব্যাংক, ব্র্যাক, ব্রিটিশ-আমেরিকান টোব্যাকো, এসিআই, আকিজ ভেঞ্চার, আরলা ফুডস, বাংলালিংক, টেকনোভেটস, বিক্রয় ডটকম, উত্তরা মোটরস লি., প্রাণ-আরএফএল গ্রুপ, মদিনা গ্রুপ, নাভানা গ্রুপ, ওয়ালটন গ্রুপ, রেইনফোর্স ল্যাব, ডেকো গ্রুপ, আইপিডিসি ফিন্যান্স, উপায়, মুন্সি গ্রুপ ইত্যাদি।

 

ইত্তেফাক/এসটিএম