তুরস্ক সফরে জার্মান চ্যান্সেলর

আপডেট : ১৫ মার্চ ২০২২, ১০:৫৮

ক্ষমতা গ্রহণের পর প্রথমবারের মতো তুরস্ক সফর করছেন জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎস। সোমবার (১৪ মার্চ) আঙ্কারার প্রেসিডেন্সিয়াল কমপ্লেক্সে তাকে স্বাগত জানান তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ডয়েচে ভেলে।

প্রতিবেদনে বলা হয়, সফরের অংশ হিসেবে এরদোয়ানের সঙ্গে বৈঠক করবেন ওলাফ শলৎস। সেখানে দ্বিপাক্ষিক ও আঞ্চলিক নানা ইস্যু ছাড়াও ইউক্রেন ইস্যুর অবসান ঘটাতে কূটনৈতিক প্রচেষ্টা নিয়েও দুই নেতা কথা বলবেন বলে আশা করা হচ্ছে।

দ্বিপাক্ষিক ও প্রতিনিধি পর্যায়ের বৈঠকের পর এক যৌথ সংবাদ সম্মেলনে অংশ নেবেন দুই নেতা।

তুর্কি প্রেসিডেন্টের দফতরের এক বিবৃতি জানায়, দ্বিপাক্ষিক সম্পর্কের পাশাপাশি আঞ্চলিক ও আন্তর্জাতিক নানা ইস্যু নিয়ে দুই নেতার আলাপ হবে। সেইসঙ্গে ইউক্রেন পরিস্থিতি এবং তুরস্ক-ইইউ সম্পর্ক নিয়েও দুই পক্ষের আলোচনা হতে পারে।

ইত্তেফাক/টিআর