সিরাজগঞ্জে গাঁজা-হেরোইনসহ ৬ মাদক ব্যবসায়ী আটক

আপডেট : ১৫ মার্চ ২০২২, ১৫:২৩

সিরাজগঞ্জে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন -১২ এর পৃথক অভিযানে ৩৫.৮ কেজি গাঁজা এবং ১৬১ গ্রাম হেরোইনসহ ৬ মাদক ব্যবসায়ী আটক হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য ব্যবহারে নিয়োজিত ১টি ট্রাক জব্দ করা হয়েছে। র‌্যাব-১২ এর সহকারী পুলিশ সুপার মো. মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। 

আটককৃতরা হলেন, রাজশাহীর গোদাগাড়ীর ধমাটিকাটার মৃত আবুল কালাম আজারের ছেলে রাজ হোসেন (২৪), মাটিকাটার মৃত মমতাজ হোসেনের ছেলে বেলাল হোসেন (৪৮), চাঁপাইনবাবগঞ্জ সদর থানার কোদাল কাঠি মধ্যচরের মৃত আব্দুল মান্নানের ছেলে খাইরুল ইসলাম (৩৮), সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার কাউরাইল গ্রামের মৃত সেকান্দার আলীর ছেলে মজিদ শেখ (৪৬), রায়গঞ্জের শিবপুর গ্রামের আব্দুর রহমানের ছেলে তরিকুল ইসলাম (৩৮), বগুড়ার শেরপুর উপজেলার ঢেঁপুরা গ্রামের সিদ্দিক মণ্ডলের ছেলে মাবুবুর রহমান (২৫), মঙ্গলবার ভোর রাত ও সকালে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।   
 
সহকারী পুলিশ সুপার মো. মোস্তাফিজুর রহমান জানান, মঙ্গলবার ভোর রাত ও সকালে সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানাধীন দেওভোগ, রামারচর বাজার, আন্দ্রা বড়ইতলামোড় তাড়াশের খালকুলা বাজার এলাকার র‌্যাব সদস্যরা সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। উল্লেখিত মাদক সহ ঐ ৬ মাদক কারবারিকে গ্রেফতার ও তাদের ব্যবহৃত একটি ট্রাক জব্দ করা হয়। পরে তাদের সলংগা থানায় মামলা দিয়ে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়। 

 

ইত্তেফাক/এআই