সাকিবপুত্রের প্রথম জন্মদিনে যা লিখলেন শিশির

আপডেট : ১৫ মার্চ ২০২২, ১৬:২৮

টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসানের তৃতীয় সন্তান আইজাহ- জন্মদিন আজ। ২০২১ সালের এই দিনে সাকিব-শিশির দম্পতির কোলজুড়ে এসেছিল তাদের তৃতীয় সন্তান। আজ তার এক বছর পূরণ হলো। তবে দক্ষিণ আফ্রিকা সিরিজে দলের সঙ্গে যোগ দেওয়ায় ছেলের প্রথম জন্মদিনে থাকতে পারেননি সাকিব। বাবা দেশে না থাকলেও সন্তানকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন মা উম্মে আহমেদ শিশির।

মঙ্গলবার (১৫ মার্চ) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের ভেরিফাইড পেজ থেকে একটি ছবি পোস্ট করেছেন শিশির। ছবিতে সাকিবের সঙ্গে রয়েছেন তিনি ও তাদের তিন সন্তান। ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, আলহামদুলিল্লাহ, আজ আমাদের ছোট্ট ছেলেটির একবছর পূরণ হলো। যত বড়ই হও না কেন, সব সময়ই মায়ের ছোট্ট বালক হয়ে থাকবে। আমাদের ছোট্ট সোনামনিকে জন্মদিনের শুভেচ্ছা। 

 

সাকিবের প্রথম দুইটি সন্তান মেয়ে। এরপর ছেলে সন্তানের বাবা হন দেশসেরা এই খেলোয়াড়। গত বছর তৃতীয় সন্তানের জন্য নিউজিল্যান্ড সফরে যাননি সাকিব। জন্মের দুই মাস আগেই সাকিব জানিয়ে দিয়েছিলেন তৃতীয় সন্তানের কথা। সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবি পোস্ট করে এই সুখ সংবাদটি জানিয়েছিলেন বাংলাদেশের পোস্টার বয় সাকিব। 

শেষ পর্যন্ত দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ খেলতে দলের সঙ্গে যোগ দিয়েছেন সাকিব আল হাসান। সেখানে পৌঁছেই অনুশীলনে যোগ দিয়েছেন তিনি তিনি। আগামী ১৫ মার্চ একটি প্রস্তুতি ম্যাচ খেলবে ওয়ানডে দল। জোহানেসবার্গে এই ম্যাচের পরদিন বিশ্রামে থাকবেন ক্রিকেটাররা, তবে চালিয়ে যেতে পারবেন ঐচ্ছিক অনুশীলন। ওয়ানডে সিরিজ শুরুর আগে ১৮ মার্চ আবারও দলীয় অনুশীলন হবে।  

ইত্তেফাক/জেডএইচডি