ধারাবাহিক কোট পরা ভদ্রলোক

আপডেট : ০১ জুন ২০১৯, ১৮:০৩

পবিত্র ঈদুল ফিতরে একুশে টেলিভিশনের ৭ দিনব্যাপী বর্ণাঢ্য ঈদ অনুষ্ঠানমালায় প্রচার হবে ৭ পর্বের বিশেষ ঈদ ধারাবাহিক নাটক ‘কোট পরা ভদ্রলোক’। হাস্যরসাত্মক ধারাবাহিক নাটকটি রচনা ও পরিচালনা করেছেন সাজিন আহমেদ বাবু। নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মোশাররফ করিম, ইরেশ জাকের, তমা মির্জা, রোবেনা রেজা জুঁইসহ অনেকে। ধারাবাহিক নাটকটি ঈদের দিন থেকে ঈদের সপ্তম দিন পর্যন্ত প্রতিদিন রাত ১০টায় একুশে টিভিতে প্রচার হবে।