স্মার্ট ডিভাইস ব্র্যান্ড অপো দেশের বাজারে ‘এ’ সিরিজের স্টাইলিশ ও শক্তিশালী স্মার্টডিভাইস অপো এ৭৬ উন্মোচন করেছে। গত ১৩ মার্চ ডিভাইসটি উন্মোচন করা হয়।
অপো এ৭৬ স্মার্টডিভাইসে রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৮০ প্রসেসর, যা ব্যবহারকারীদের বহুমুখী এবং বিস্তৃত গেমিং ও মাল্টিমিডিয়া পারফরমেন্সের অভিজ্ঞতা প্রদান করবে। পূর্ববর্তী প্রজন্মের চেয়ে অপো এ৭৬ ফোনটি স্মার্টফোন ব্যবহারকারীদের দ্রুত ও স্মুথ অভিজ্ঞতা প্রদান করবে। ৬ জিবি র্যাম ও ১২৮ জিবি রমের এ ডিভাইসটি দীর্ঘ সময় ব্যবহারেও ব্যবহারকারীদের দিবে স্মুথ পারফরমেন্স, ছবি, ভিডিও ও অন্যান্য ফাইল সংরক্ষণের জন্য এতে পর্যাপ্ত জায়গা রয়েছে। ডিভাইসটিতে রয়েছে ৫জিবি র্যাম এক্সপেনশন ফিচার এবং ২৫৬ জিবি রম এক্সপেন্ডেবল ফিচার, যা ফোনের স্টোরেজ সুবিধা বিস্তৃত করবে।
এ ডিভাইসটিতে রয়েছে ৩৩ ওয়াট সুপারভুক চার্জিং প্রযুক্তি ও ৫ হাজার মিলি অ্যাম্পিয়ারের শক্তিশালী ব্যাটারি। এর ফলে, ফোনটি মাত্র ৩০ মিনিটের মধ্যে ৫৫ শতাংশ চার্জ হবে এবং ৫ মিনিটের চার্জে ইউটিউবে ২ ঘণ্টা ভিডিও উপভোগ করা যাবে।
শক্তিশালী ব্যাটারির এ৭৬ ফোন ব্যবহারে ব্যবহারকারীকে কোন ধরনের সমস্যার মুখোমুখি হতে হবে না।
অ্যান্ড্রয়েড ১১ ভিত্তিক কালারওস ১১.১ ডিভাইসটি উন্নতমানের পারফরমেন্স নিশ্চিত করবে এবং এর মাধ্যমে ব্যবহারকারীরা বিনোদন লাভের পাশাপাশি ইমারসিভ স্মার্টফোন ব্যবহারের অভিজ্ঞতা উপভোগ করবেন।
