মিরপুরে বাণিজ্যিক ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

আপডেট : ১৬ মার্চ ২০২২, ১৪:৩৬

রাজধানীর মিরপুর দক্ষিণ বিসিক কো-অপারেটিভ মার্কেটের পেছনে একটি ৫তলা বাণিজ্যিক ভবনের দ্বিতীয় তলায় আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস আ্যন্ড সিভিল ডিফেন্সের পাঁচটি ইউনিট। 

আজ বুধবার (১৬ মার্চ) দুপুর ১টা ৩৬ মিনিটে আগুন লাগার খবর নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দফতরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (মিডিয়া সেল) মো. শাহজাহান শিকদার।

তিনি বলেন, রাজধানীর মিরপুর দক্ষিণ বিসিক কো-অপারেটিভ মার্কেটের পেছনে ৫ তলা একটি ভবনের দ্বিতীয় তলায় আগুন লেগেছে। খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস আ্যন্ড সিভিল ডিফেন্সের পাঁচটি ইউনিট।

 

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের খবর জানাতে পারেনি ফায়ার সার্ভিস।

ইত্তেফাক/কেকে