‘ঈদের বাজনা বাজেরে’

আপডেট : ০১ জুন ২০১৯, ১৮:০৭

 ‘ঈদের বাজনা বাজেরে’ ম্যাগাজিন অনুষ্ঠানটি উপস্থাপনা ও পরিচালনা করেছেন খন্দকার ইসমাইল। এটি প্রচার হবে ঈদের পরদিন রাত ১০টা ৩০ মিনিটে এটিএন বাংলার ঈদ অনুষ্ঠানমালায়। ঈদ আয়োজনে বাড়তি মাত্রা যোগ করতে দর্শকদের ব্যাপক বিনোদনের কথা চিন্তা করে সাজানো হয়েছে অনুষ্ঠানটি। অনুষ্ঠানে অংশগ্রহণ করেছে জনপ্রিয় ব্যান্ডদল ফিডব্যাক। ঈদ নিয়ে আরো একটি বিশেষ গান পরিবেশন করেছেন এ সময়ের জনপ্রিয় সঙ্গীতশিল্পী রাফাত, মুহিন, সাব্বির, আয়েশা মৌসুমি, সাবা, লেমিস ও লামি। গানটির কথা লিখেছেন দেলওয়ার আরজুদা শরফ ও সুর করেছেন অভি আকাশ এবং সঙ্গীত মুশফিক লিটু। ঈদে ঘরে ফেরা মানুষের ভোগান্তি ও দালালের হয়রানি নিয়ে রয়েছে প্যারোডি গান দালালের ভেজাল। ঈদ সংশ্লিষ্ট বিভিন্ন সমসাময়িক ও হাস্যরসাত্মক বিভিন্ন স্কিড নিয়ে সাজানো হয়েছে ঈদের বাজনা বাজেরে। এসব স্কিডে অভিনয় করেছেন শফিক খান দিলু, মাহবুবুর রহমান টনি, জাহিদ শিকদার, আশরাফ কবির, নয়ন, লিটন খন্দকার, লারা লোটাস, যুঁথি, হায়দার আলী, নূরুন্নবী রাসেল, চঞ্চল সৈকত, সুলতানা চৌধুরী, দ্বিপান্বিতা প্রমুখ।