শবে বরাতে রাজধানীতে আতশবাজি নিষিদ্ধ

আপডেট : ১৬ মার্চ ২০২২, ১৯:৪৮

আগামী শুক্রবার (১৮ মার্চ) দিবাগত রাতে পবিত্র শবে বরাত বরাত উদযাপিত হবে। এ উপলক্ষে রাজধানীতে বিস্ফোরক দ্রব্য, আতশবাজি, পটকা, অন্যান্য ক্ষতিকারক ও দূষণীয় দ্রব্য বহন এবং ফোটানো নিষিদ্ধ ঘোষণা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

বুধবার (১৬ মার্চ) ডিএমপির কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, শবে বরাতের পবিত্রতা রক্ষার্থে এবং সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে উদযাপন নিশ্চিত করতে ১৮ মার্চ সন্ধ্যা ৬টা থেকে ১৯ মার্চ ভোর ৬টা পর্যন্ত আতশবাজি নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

একইসঙ্গে বিস্ফোরক দ্রব্য, পটকা, অন্যান্য ক্ষতিকারক ও দূষণীয় দ্রব্য বহন নিষিদ্ধ করা হয়েছে বলে ওই বিজ্ঞপ্তি জানানো হয়। 

ইত্তেফাক/এনএ/এএএম