এসএ টিভিতে প্রচার ঈদের দিন থেকে ঈদের ৬ষ্ঠ দিন পর্যন্ত প্রতিদিন রাত ৯টা ৩০ মিনিটে প্রচার হবে নাটক ‘ঝগড়া চলছে’। এটি পরিচালনা করেছেন নাজমুল রনি এবং
অভিনয় করেছেন সজল, নাদিয়া নদী, শামীম হাসান সরকার, তাসনুভা তিশাসহ অনেকে।
সাহস ও তমাল দু’জন বন্ধু। সাহস হচ্ছে ঝগড়াটে স্বভাবের একটা ছেলে। তার এই ঝগড়ার কারণে এ পর্যন্ত ৬ বার ৬ জন মেয়ের সাথে ব্রেকআপ হয়েছে। তমাল তাঁকে ফিলোসফার হিসেবে মানে। সে বলে, আমরা সবসময় শুনি, গার্লফ্রেন্ড প্যারা দেয়। কিন্তু তোকে কখনো গার্লফ্রেন্ড প্যারা দেয় এমন বলতে শুনিনি। উল্টো তোর সাবেক গার্লফ্রেন্ডদের বলতে শুনেছি, তোর মতো প্যারা তাঁদেরকে কেউ দেয়নি। এ ধরনের কথায় সাহস খুব গর্ববোধ করে। তাঁর মতে, এটাই হচ্ছে আসল পুরুষের ধর্ম। আজকালের পুরুষরা ভালোবাসার নামে তাঁদের পৌরষত্বকে অকাতরে বিলিয়ে দিয়ে নিজেদের ভেজা বিড়াল বানিয়ে ফেলছে। সে এর ঘোর বিরোধী। তাঁর ঝগড়ার এত সুনাম যে, অনেক সময় অনেকে তাঁকে ভাড়া করে নিয়ে যায় ঝগড়া করার জন্য। এ রকমই একটি ঝগড়া করার প্রস্তাব পায় সে। তমালের কাজিন হচ্ছে অনুলি। অনুলি এক বিচিত্র ঝামেলায় পড়েছে। সেই ঝামেলা সমাধান করতে গিয়ে আরেক ঝামেলা সৃষ্টি হয়।
