সিরাজগঞ্জের শাহজাদপুর থানা পুলিশ দেশীয় অস্ত্রসহ ৪ জনকে আটক করেছে। এ ঘটনায় পুলিশ নিজেই বাদী হয়ে থানায় একটি মামলা করেছে ।
বুধবার (১৬ মার্চ) শাহজাদপুর থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, উপজেলার পোরজনা ইউনিয়নের উল্টাডাব গ্রামে জাকারিয়া রহম গ্রুপ ও সবুজ গ্রুপের মধ্যে দীর্ঘদিন যাবৎ বিরোধ চলে আসছে। গত সোমবার (১৪ মার্চ) পুলিশ জানতে পারে দুই পক্ষ আবার সংঘর্ষ জড়াতে দেশীয় অস্ত্র মজুদ করছে ।
গত মঙ্গলবার রাত আড়াইটায় উল্টাডাব গ্রামে পুলিশ অভিযান চালিয়ে মো. রমজান সরদারের বাড়ি থেকে ছোড়া, রামদা, লোহার তৈরি ফালা, চাইনিজ কুড়াল, লোহার পাইপ, হাতলযুক্ত স্টিলের ঢাল, প্লাস্টিকের ঢাল, কাঠের ঢাল, প্লাস্টিকের বুলেট প্রুফ জ্যাকেট ও বাঁশের লাঠিসহ শতাধিক দেশীয় অস্ত্র উদ্ধার করে । এসময় পুলিশ আনোয়ার হোসেন, কবিরুল ইসলাম, কামরুল ইসলাম ও মো. জাহিদকে আটক করে থানায় নিয়ে আসে।
এ বিষয়ে শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ শাহিদ মাহমুদ খান বলেন, উল্টাব গ্রামের জাকারিয়া রহম গ্রুপ ও সবুজ গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে দ্বন্ধ চলে আসছে । দুই পক্ষের ২০/২৫টি মামলা বিচারাধীন রয়েছে। ডিবি পুলিশের মাধ্যমে খবর পাই জাকারিয়া রহম পক্ষ ও সবুজ পক্ষ উভয় উভয়ের ওপর হামলা চালাতে পর্যাপ্ত পরিমাণ দেশীয় অস্ত্র মজুদ করেছে। উভয় পক্ষের বাড়ি গুলোতে অভিযান চালানো হয়।
রহম গ্রুপের রমজান আলীর বাড়ি থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করি এবং ঘটনাস্থল থেকে রহম গ্রুপর ৪জনকে আটক করি। আটককৃতরা হলো জাকারিয়া রহম গ্রুপের আনোয়ার হোসেন, কবিরুল ইসলাম কামরুল ইসলাম ও জাহিদ। এদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হয়েছে। মামলার বাদী হয়েছে শাহজাদপুর থানার এস আই ফারুক আহম্মেদ। পরে আটক কৃতদের আদালতের মাধ্যমে সিরাজগঞ্জ জেল হাজতে পাঠিয়ে দেওয়া হয়েছে।
