বরিশাল শের-ই-বাংলা মেডিক্যালে চিকিৎসাধীন কয়েদির মৃত্যু

আপডেট : ১৭ মার্চ ২০২২, ০১:৩০

বরিশালে ভ্রাম্যমাণ আদালতে দণ্ডিত কয়েদির মৃত্যু হয়েছে। বুধবার বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কয়েদি আব্দুল হালিমের (৪৬) মৃত্যু হয়। তিনি বরগুনা সদর উপজেলার ঢলুয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মৃত আব্দুল করিমের ছেলে। 

ঢলুয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড সদস্য মো. জাহিদুল ইসলাম রিপন জানান, ডিসেম্বর মাসে বাউফল উপজেলার এক নদী থেকে বালু উত্তোলনের সময় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে আটক হন আব্দুল হালিমসহ চার জন। অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ভ্রাম্যমাণ আদালত তাদের এক বছরের কারাদণ্ড দেয়। পরে তাদের পটুয়াখালী কারাগারে প্রেরণ করা হয়। সেই থেকে পটুয়াখালী কারাগারে ছিলেন তিনি। সেখানে গত ১৩ মার্চ হৃদরোগ আক্রান্ত হন হালিম। তখন তাকে শের-ই-বাংলা মেডিক্যালে ভর্তি করেন কারা কর্তৃপক্ষ।

ইত্তেফাক/এমএএম