বাইডেন-শি আলোচনা আগামীকাল

আপডেট : ১৭ মার্চ ২০২২, ১৯:০৫

আগামীকাল শুক্রবার (১৮ মার্চ) চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে কথা বলবেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ইউক্রেন যুদ্ধ ও পারস্পরিক দেশের উদ্বেগের বিষয় নিয়ে এই দুই নেতার মধ্যে আলোচনা হবে। হোয়াইট হাউজের পক্ষ থেকে এই তথ্য জানানো হয়েছে। 

ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন নিয়ে এখন পর্যন্ত চীন নিন্দা জানাতে অস্বীকৃতি জানিয়েছে। উল্টো দেশটি পূর্ব ইউরোপে ন্যাটো ও যুক্তরাষ্ট্রের সম্প্রসারণে উত্তেজনা বেড়েছে বলে অভিযোগ তুলে।  

হোয়াইট হাউস এক বিবৃতিতে জানায়, 'এই দুই নেতা ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার যুদ্ধ, পারস্পরিক উদ্বেগ ও আমাদের দুই দেশের  প্রতিযোগিতা পরিচালনার বিষয়ে আলোচনা করবে।' 

ইত্তেফাক/এসআর