বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা
সুধীর বরণ মাঝি, শিক্ষক,
হাইমচর সরকারি মহাবিদ্যালয় , চাঁদপুর
১। কোন কাব্য ফার্সি ভাষায় অনুবাদ করা হয় ? (ক) রসুল বিজয় (খ) রাগমালা
(গ) ইউছুফ-জুলেখা (ঘ) সাতনামা।
২। কেন মধ্য যুগে হিন্দু সম্প্রদায় ফার্সি ভাষায় শিক্ষা গ্রহণ করতো ? (ক) সাহিত্য রচনা করতে (খ) চাকরি পেতে
(গ) প্রশাসনিক কাজ করতে (ঘ) রাজনৈতিক উদ্দেশ্যে। নিচের উদ্দীপকটি পড় এবং ৩ ও ৪ নং প্রশ্নের উত্তর দাও : লিমনের চাচা অনেক বছর ধরে আমেরিকাসহ ইউরোপের কয়েকটি দেশে ব্যবসা করে আসছিলেন। তিনি তার ব্যবসায় প্রসারের লক্ষ্যে নিজ দেশে ফিরে নারায়ণগঞ্জে একটি শাখা অফিস খোলেন। তিনি ব্যাংকের মাধ্যমে ব্যবসায়িক লেনদেন পরিচালনা করেন। ব্যবসায়ের সুবিধার জন্য তিনি ব্যক্তিগত বিমান ব্যবহার করেন। ৩। লিমনের চাচার বাণিজ্যিক প্রসার বাংলার কোন আমলের সাথে মিল পাওয়া যায় ? (ক) পাল (খ) সেন (গ) সুলতানি (ঘ) মুঘল। ৪। বাণিজ্যিক প্রসারের ফলেই উক্ত আমলে গড়ে উঠেছিল- (i) সমুদ্রবন্দর (ii) নদীবন্দর (iii) স্থলবন্দর। (ক) i (খ) ii (গ) i ও ii (ঘ) i,ii ও iii। ৫। মধ্যযুগে কৃষি বাংলার অর্থনৈতিক সমৃদ্ধির মূল উত্স ছিল কারণ- (i) প্রকৃতির আশীর্বাদ (ii) ভূমির উর্বরতা (iii) ফলনের প্রাচুর্যতা। (ক) i (খ) ii (গ) i ও ii (ঘ) i,ii ও iii। ৬। বড় কাটরা নির্মাণ করেন কে ? (ক) শাহ সুজা (খ) হুসেন শাহ (গ) মীর জুমল্লা (ঘ) আহমদ সুজা।
৭ । ছোট কাটরা নির্মাণ করেন কে কখন ?
(ক) আযমখান ১৬৬২ খ্রিঃ (খ) শায়েস্তা খান ১৬৬৩ খ্রিঃ
(গ) শের খান ১৬৬৪ খ্রিঃ (ঘ) আলাওল ১৬৬৫ খ্রিঃ । ৮। মধ্যযুগে বাংলার মাটিতে কিসের প্রাচুর্য ছিল ? (ক) কৃষিজাত দ্রব্যের (খ) শিল্পজাত দ্রব্যের (গ) মাদকজাত দ্রব্যের (ঘ) খনিজজাত দ্রব্যের। ৯। মধ্যযুগে অভিজাত ব্যক্তিগণ কী খেলতে পছন্দ করতেন ?
(ক) কাবাডি (খ) ফুটবল (গ) ক্রিকেট (ঘ) চৌগান। নিচের উদ্দীপকের আলোকে ১০ ও ১১নং প্রশ্নের উত্তর দাও : ইকবালের বিয়েতে আমন্ত্রিত অতিথিদের আপ্যায়নের জন্য কাবাব, রেজালা, কোর্মা ও ঘিয়ে রান্না করা খাবারের আয়োজন করা হয়।
১০। ইকবালের বিয়ের অনুষ্ঠানে কোন যুগের খাবারের বৈশিষ্ট্য লক্ষ্য করা যায় ? (ক) আর্যপূর্ব যুগের (খ) প্রাচীন যুগের
(গ) মধ্যযুগের (ঘ) আধুনিক যুগের।
১১। উক্ত যুগে বাংলার সামাজিক রীতিনীতি গড়ে ওঠার ক্ষেত্রে প্রভাব ছিল- (i) ইসলাম ধর্মের (ii) হিন্দুধর্মের (iii) বৌদ্ধধর্মের । (ক) i ও ii (খ) ii (গ) i ও iii (ঘ) i,ii ও iii । ১২। মধ্যযুগে বাংলায় উত্পাদিত ফসলের মধ্যে ছিল-
(i) ধান (ii) গম (iii) পাট। (ক) i ও ii (খ) ii ও iii (গ) iii (ঘ) i,ii ও iii। ১৩। শৈব ধর্মের মূল উত্স কী ?
(ক) শিব (খ) জৈন (গ) গণেশ (ঘ) নারায়ণ। ১৪। কদম রসুল নির্মাণ করেন কে ?
(ক) আহমদ শাহ (খ) হুসেন শাহ
(গ) নুসরত শাহ (ঘ) ওয়ালি মুহম্মদ।
১৫। খানজাহান আলীর সমাধি নির্মিত হয়েছে কোথায় ?
(ক) বাগেরহাটে (খ) খুলানায় (গ) সিলেটে (ঘ) চট্টগ্রামে।
১৬। মধ্যযুগের মুসলমানদের ক্ষেত্রে সমর্থনযোগ্য-
(i) ব্যবসায় বাণিজ্য করা (ii) সামরিক চাকরি গ্রহণ (iii) উচ্চ রাজপদ গ্রহণ।
নিচের কোনটি সঠিক
(ক) i ও ii (খ) ii ও iii (গ) i ও iii (ঘ) i,ii ও iii । ১৭। বড় সোন মসজিদের আরেক নাম নিচের কোনটি ?
(ক) আদিনা মসজিদ (খ) বারদুয়ারী মসজিদ
(গ) একলাখী মসজিদ (ঘ) ছোট সোনা মসজিদ।
১৮। মধ্যযুগে উচ্চশিক্ষা গ্রহণের জন্য কি ছিল ?
(ক) টোল (খ) পাঠশালা (গ) কলেজ (ঘ) বিশ্ববিদ্যালয়। ১৯। বাংলা সাহিত্যের প্রথম পদাবলী কাব্যের স্রষ্টা কে ?
(ক) ফয়জুল্লাহ (খ) শাহাজাদা আজম
(গ) চাঁদ গাজী (ঘ) শাহ মুহম্মদ সগীর।
২০। মুসলমান যুগে প্রতিবেশী আরাকানের সাথে বাংলার কী ধরনের সম্পর্ক ছিল ? (ক) রাজনৈতিক (খ) অর্থনৈতিক
(গ) সামাজিক (ঘ) সাংস্কৃতিক। ২১। মুসলমান শাসনের সময় বাংলায় অসংখ্য কি নির্মাণ করা হয়েছিল ? (ক) মাদ্রাসা (খ) মসজিদ (গ) স্কুল (ঘ) কলেজ।
২২। মধ্যযুগের বাংলায় মুসলমান সমাজ ব্যবস্থার সাথে সাদৃশ্য রয়েছে - (i) উচ্চ শ্রেণি (ii) মধ্যম শ্রেণি (iii) নিম্ন শ্রেণি।
নিচের কোনটি সঠিক
(ক) i ও ii (খ) ii (গ) ii ও iii (ঘ) i,ii ও iii
২৩। বাংলায় সুফি-সাধকগণ আসার যথার্থ কারণ কোনটি ?
(ক) ইসলাম ধর্ম প্রচার (খ) জ্ঞানচর্চা করা (গ) ভ্রমণ করা (ঘ) সাহিত্যচর্চা করা।
২৪। মধ্যযুগে কোন ভাষার মাধ্যমে উচ্চ শিক্ষা গ্রহণ করতে হতো ?
(ক) বাংলা (খ) ইংরেজি (গ) সংস্কৃত (ঘ) উর্দু। ২৫। ‘কদম রসুল’ কিসের নাম ?
(ক) গোত্রের নাম (খ) গ্রন্থের নাম
(গ) বাড়ির নাম (ঘ) ভবনের নাম।
২৬। লালবাগ শাহী মসজিদ কে নির্মাণ করেন ?
(ক) শাহাজাদা আজম (খ) শায়েস্তা খান
(গ) কাসিম খান (ঘ) ইসলাম খান।
২৭। মধ্যযুগে কোন বিষয়ের বিকাশ ঘটে ?
(ক) পাথর (খ) ব্যাংকিং (গ) হুন্ডির (ঘ) সৌখিন দ্রব্য।
২৮। প্রথম বাঙালি মুসলমান কবির নাম -
(ক) শাহ মুহম্মদ সগীর (খ) হাফিজ
(গ) গিয়াসউদ্দীন (ঘ) জালালউদ্দীন । ২৯। পরিবিবির মাজার কোথায় অবস্থিত ?
(ক) ছোট কাটরায় (খ) লালবাগ দুর্গে
(গ) বড় কাটরায় (ঘ) মৌচাকে। ৩০। একলাখী মসজিদের শিল্পকলায় কোন স্থাপত্য রীতির প্রতিফলন লক্ষ্য করা যায়?
(ক) মধ্যযুগের (খ) আর্যযুগের
(গ) মৌর্যযুগের (ঘ) আধুনিক যুগের।
উত্তর : ১ (গ), ২ (গ), ৩ (ঘ), ৪ (গ), ৫ (ঘ), ৬ (ক), ৭ (খ), ৮ (ক), ৯ (ঘ), ১০ (গ), ১১ (ক), ১২ (ঘ), ১৩ (ক), ১৪ (গ), ১৫ (ক), ১৬ (খ), ১৭ (খ), ১৮ (ক), ১৯ (গ), ২০ (ক), ২১ (খ), ২২ (ঘ), ২৩ (ক), ২৪ (গ), ২৫ (ঘ), ২৬ (ক), ২৭ (খ), ২৮ (ক), ২৯ (খ), ৩০ (ক)
