রামেক করোনা ইউনিটে ২ নারীর মৃত্যু

আপডেট : ১৮ মার্চ ২০২২, ১৬:৩৭

রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে দুই নারীর মৃত্যু হয়েছে। শুক্রবার (১৮ মার্চ) সকাল ৮ টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় মারা যান তারা। হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এ তথ্য নিশ্চিত করেছেন।

মৃতরা দুইজনই রাজশাহী জেলার বাসিন্দা।

শামীম ইয়াজদানী জানান, গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালে করোনা সংক্রমণ কিংবা উপসর্গ নিয়ে কোনো রোগী মারা যাননি। তবে করোনা নেগেটিভ হওয়া সত্ত্বেও অন্যান্য শারীরিক জটিলতা নিয়ে আইসিইউতে চিকিৎসাধীন দুই নারীর মৃত্যু হয়েছে। 

এদিকে ৩৪ শয্যার রামেক হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় একজন রোগী ভর্তি হয়েছেন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন একজন।

ইত্তেফাক/এএএম