ধীরগতিতে এগোচ্ছে বাংলাদেশ

আপডেট : ১৮ মার্চ ২০২২, ১৮:২০

সেঞ্চুরিয়ানের সুপারস্পোর্টস পার্কের উইকেটটি গতি ও বাউন্সি। ছোট মাঠ হওয়ায় রানও হয় অনেক বেশি। কিন্তু আজ (১৮ মার্চ) স্বাগতিক দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম ওয়ানডেতে টস হেরে ব্যাট করতে নেমে ধীরগতিতে ইনিংস শুরু করেছে বাংলাদেশ।

প্রথম ১৪ ওভারে দলের স্কোর মাত্র ৪৩ রান। তবে আশার কথা হলো এখনো কোনো উইকেট হারায়নি বাংলাদেশ। ১৮ রানে অধিনায়ক তামিম ইকবাল ও ২২ রানে ব্যাট করছেন লিটন দাস। প্রথম থেকেই প্রোটিয়া বোলারদের বেশ দেখেশুনে খেলছেন তারা।

বাংলাদেশ এখন পর্যন্ত দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাত্র চারটি ওয়ানডে ম্যাচ জিতেছে। এর মধ্যে একটি ওয়েস্ট ইন্ডিজের মাটিতে, একটি ইংল্যান্ডে ও বাকি দুটি ঢাকায়। এখনো দক্ষিণ আফ্রিকায় কোনো ম্যাচ জেতা হয়নি। সেই ইতিহাস এবার ভাঙার লক্ষ্য টাইগারদের।

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (উইকেটকিপার), ইয়াসির আলি রাব্বি, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাস ও মুস্তাফিজুর রহমান।

ইত্তেফাক/টিএ