'রুশ হামলায় ১০৯ শিশু নিহত' 

আপডেট : ১৮ মার্চ ২০২২, ১৯:১০

গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এর পর আজ শুক্রবার (১৮ মার্চ) পর্যন্ত টানা ২৩ দিনের মতো চলছে দেশ দুইটির লড়াই। এতে দুই পক্ষেরই বহু হতাহতের খবর পাওয়া যাচ্ছে। 

ইউক্রেনিয় মিডিয়ার পক্ষ থেকে বলা হয়েছে, রাশিয়ার হামলার কারণে অন্তত ১০৯ জন শিশু নিহত হয়েছে। 

প্রসিকিউটর জেনারেলের অফিসের বরাত দিয়ে ইউক্রেনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইউক্রিনফর্ম জানিয়েছে, রুশ হামলায় আরও ১৩০ জন শিশু আহত হয়েছে। 

প্রতিবেদনে আরও বলা হয়েছে, হামলায় ইউক্রেনের ৪৩৯টির বেশি শিক্ষা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্থ হয়েছে। এছাড়া আরও ৬৩টি পুরোপুরি ধ্বংস হয়েছে। 

ইত্তেফাক/এসআর