ইউক্রেনে আগ্রাসনের প্রশংসা করলেন পুতিন 

আপডেট : ১৮ মার্চ ২০২২, ২০:১২

ইউক্রেনে চলমান আগ্রাসনকে বিশেষ অভিযান হিসেবে শুরু থেকে বলে আসছে রাশিয়া। আজ শুক্রবার (১৮ মার্চ) পর্যন্ত টানা ২৩ দিনের মতো ইউক্রেন ও রাশিয়ার মধ্যে চলছে তুমুল লড়াই। এরি মধ্যে আজ মস্কোর লুজনিকি স্টেডিয়ামে হাজার হাজার লোকের সামনে ভাষণ দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।   

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, পুতিন এ সময় ইউক্রেনে বিশেষ অভিযানের প্রশংসা করেছেন। তিনি দাবি করেন, স্থানীয়দের 'গণহত্যার হাত থেকে' বাঁচাতেই এই অভিযান। 

এছাড়া জনতার উদ্দেশ্যে পুতিন বলেন, 'রাশিয়া ফরোয়ার্ড'! স্টেডিয়ামে আসা রাশিয়ানরা দেশটির পতাকা ও 'জেড' অক্ষর সম্বলিত পতাকা ওড়ায়। 

২০১৪ সালে ইউক্রেনের ক্রিমিয়া অঞ্চল দখল করে নেয় রাশিয়া। ক্রিমিয়া দখল নেওয়ার আট বছর পূর্তির উদযাপনে এক অনুষ্ঠানের আয়োজন করেছে দেশটি।