২ ঘণ্টার ব্যবধানে দুই ভাইয়ের মৃত্যু

আপডেট : ১৯ মার্চ ২০২২, ২০:৫৪

ব্রাহ্মণবাড়িয়ায় বড় ভাইয়ের মৃত্যুর দুই ঘণ্টা পর ছোট ভাইও মারা গেলেন। শনিবার ( ১৯ মার্চ) বিকেলে সদর উপজেলার মোহাম্মদপুর গ্রামে এ ঘটনা ঘটে।

ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক সোলায়মান মিয়া এই তথ্য নিশ্চিত করেন।

জানা গেছে, মোহাম্মদপুর গ্রামের জামির খাঁর বড় ছেলে মিলন খাঁ (৬৫) হৃদরোগে দুপুর ২টায় মারা যান। খাঁ।  তাকে দাফনের প্রস্তুতি নেওয়ার সময় বিকেল ৪টার দিকে আরেক ভাই ইউনুস মিয়া অসুস্থ হয়ে পড়েন। তাকে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পাঁচ ভাই ও দুই বোনের মধ্যে মিলন খাঁ সবার বড় ও ইউনুস মিয়া  মেঝো।  

২৫০ শয্যাবিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতাল জরুরি বিভাগের দ্বায়িত্বরত চিকিৎসক সোলায়মান মিয়া জানান, হাসপাতালে আনার আগেই তিনি মারা গেছেন। তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন বলে ধারণা করা হচ্ছে ।

 

 

ইত্তেফাক/ইউবি