শুভেচ্ছাদূত ফারিয়া

আপডেট : ০১ জুন ২০১৯, ২১:০৬

বিনোদন রিপোর্ট

 

সম্প্রতি জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়া ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডের সাথে অফিশিয়াল চুক্তি স্বাক্ষর করেন। চুক্তি অনুসারে এখন থেকে নুসরাত ‘ক্লিয়ার’-এর পরবর্তী বিজ্ঞাপন ও ক্যাম্পেইনসমূহে সক্রিয়ভাবে কাজ করবেন। নুসরাত ফারিয়া তাঁর ক্যারিয়ার শুরু করেন মডেলিং দিয়ে। এরপর আসেন অভিনয়ে। নাটক, বিজ্ঞাপন ও চলচ্চিত্র, তিনটি মাধ্যমেই তিনি পেয়েছেন ব্যাপক সফলতা। নিজের স্বপ্নগুলোকে সার্থক করতে প্রতিনিয়তই কাজ করে যাচ্ছেন এই অভিনেত্রী। পাশাপাশি নিজ কর্মগুণে অনুপ্রাণিত করে চলেছেন এদেশের অনেক তরুণীকে।

ব্র্যান্ডটি সবসময় সামাজিক বাঁধা ভেঙে নিজেকে আত্মবিশ্বাসের সাথে তুলে ধরার কথা বলে থাকে। ঠিক সেভাবেই নুসরাত ফারিয়া নিজেকে এই অবস্থানে নিয়ে এসেছেন। তাই প্রতিষ্ঠানটি বিশ্বাস করে নুসরাত ফারিয়া এর জন্য সঠিক রোল মডেল, যিনি সারাদেশের তরুণীদের মনোভাবকে তুলে ধরেন এবং তাঁদের অনুপ্রাণিত করেন।