বিনোদন রিপোর্ট
নৃত্যশিল্পী, মডেল ও অভিনেত্রী সাদিয়া ইসলাম মৌ। অভিনয় বা মডেলিংয়ে নিয়মিত না হলেও নাচের ভুবনে নিয়মিত তিনি। আসছে ঈদুল ফিতরে একক নাচের শো নিয়ে আসছেন তিনি। আরটিভিতে ঈদের দ্বিতীয় দিন বিকেল ৫টা ২০ মিনিটে প্রচার হবে ‘লাবণ্যে পূর্ণ প্রাণ’ শিরোনামের এই অনুষ্ঠানটি। এবারের অনুষ্ঠানটি সাজানো হয়েছে ৪টি ভিন্নধর্মী নাচ দিয়ে। সবগুলো নাচের কোরিওগ্রাফি করেছেন গুণী নৃত্যশিল্পী ও নৃত্য পরিচালক কবিরুল ইসলাম রতন। প্রযোজনা করেছেন শাহরিয়ার ইসলাম।
