৭০০ পর্বে মিউজিক বাজ

আপডেট : ০১ জুন ২০১৯, ২১:০৭

 

এই অস্থির ভাইরাল জ্বরে আক্রান্ত মিডিয়ার যুগে একটি ভিন্নধর্মী অনুষ্ঠান সাফল্যের সাথে ৭০০ পর্ব পার করাটা অবশ্যই বিরাট সাফল্য। একাত্তর টিভির জনপ্রিয় অনুষ্ঠান মিউজিক বাজ সেই সাফল্যের পালকই ছুঁয়ে দেখালো। আলিফ আলাউদ্দিন ও ফারশিদ আলমের উপস্থাপনায় মিউজিক বাজ মূলত শুধু একটি টিভি অনুষ্ঠানের ভেতরে সীমাবদ্ধ থাকেনি। বরং আমাদের মিউজিক ইন্ডাস্ট্রির জন্য এটি একটি খুব দামি আর্কাইভ। এছাড়াও রুচিশীল গান ও রক মিউজিককে তুলে ধরার একমাত্র প্লাটফর্ম। এই সাফল্য প্রসঙ্গে আলিফ আলাউদ্দিন বলেন, ‘আমরা খুব সচেতনভাবে দর্শকের প্রচলিত রুচির সাথে কখনো ছুটিনি। বরং রুচিশীল দর্শকদের একটি গোষ্ঠী তৈরি করেছি মিউজিক বাজের মাধ্যমে। সেক্ষেত্রে আমার দর্শকদের কাছে কৃতজ্ঞতা জানাতেই হয়। কারণ ভালো কিছু, ইউনিক কোনোকিছু জনপ্রিয় হতে খানিক সময় নিলেও তার একটি অন্যরকম প্রাপ্তির আনন্দ রয়েছে।’

উল্লেখ্য, ৭০০ পর্ব পূর্তি এবং ঈদ উপলক্ষে আউটডোরে বিশেষ কিছু পর্ব ধারণ করা হয়েছে। তারই একটি পর্বে মাকসুদুল হকের বাসায় ধারণ করা হলো বিশেষ মিউজিক বাজ।