শুরু হলো তুর্কি ধারাবাহিক ‘ফাতমাগুল’

আপডেট : ০১ জুন ২০১৯, ২১:০৮

 

দীপ্ত টিভিতে আজ থেকে শুরু হচ্ছে তুর্কি ধারাবাহিক ‘ফাতমাগুল’। শনি থেকে শুক্রবার প্রতিদিন রাত ৯টা ৩০ মিনিটে প্রচার হবে ধারাবাহিকটি।

 সাগরের কোলঘেঁষে বেড়ে ওঠা ছোট্ট গ্রাম ইলিদর। যেখানে দিগন্ত জোড়া জলরাশির হাতছানিতে সাড়া দেয় দুরন্ত গাঙচিল। তাদের ছন্দে আনমনে গুনগুনিয়ে যায় এই গ্রামেরই মেয়ে ফাতমাগুল। গুল মানে গোলাপ। বাবা-মা আদর করে ফুলের নামে নাম রাখলেও, মেয়েটির জীবনে আর কোথাও ছিল না ফুলেল কোমলতার ছোঁয়া। সহজ-সরল বড় ভাই রাহমি আর কুটিল ভাবি মুকাদ্দেসের সংসারে প্রতিনিয়ত গালমন্দ আর অবহেলা সহ্য করে দিন কাটে ফাতমাগুলের। ছোটবেলার প্রেম মুস্তফা নালচালির ঘরণী হয়ে তাঁরও একদিন সুখের সংসার হবে। কিন্তু হঠাত্ ঝড়ে তছনছ হয়ে যায় ফাতমাগুলের সাজানো স্বপ্ন।