মুন্সীগঞ্জে বিপুল পরিমাণ অবৈধ জাটকা জব্দ

আপডেট : ২০ মার্চ ২০২২, ১৯:০৭

মুন্সীগঞ্জ সদর উপজেলার ধলেশ্বরী নদীর তীরে মিরকাদিমের কাঠপট্টি পুরাতন ঘাট এলাকা থেকে রবিবার সকালে ৩২০ কেজি (৮ মন) অবৈধ জাটকা জব্দ করেছে মুক্তারপুর নৌ-পুলিশ। 

জব্দকৃত জাটকার আনুমানিক মূল্য প্রায় এক লাখ টাকা। জাটকাগুলো বিক্রির উদ্দেশ্যে রাখা হয়েছিল। তবে এসময় জাটকার মালিক পায়নি পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে গ্রেফতার এড়াতে জাটকা রেখে আগেই পালিয়ে যায় জড়িতরা।

মুক্তারপুর নৌ পুলিশ স্টেশনের সাব-ইন্সপেক্টর নুরুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উল্লেখিত জাটকা পরিত্যক্ত অবস্থায় জব্দ করা হয়। মুক্তারপুর নৌ পুলিশ স্টেশন প্রাঙ্গণে এনে সদর উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. সামসুর রহমান ও মুক্তারপুর নৌ পুলিশ স্টেশনের ইনচার্জ মো. লুৎফর রহমান উপস্থিতিতে স্থানীয় বিভিন্ন এতিমখানা ও দুঃস্থদের মাঝে বিতরণ করা হয়েছে। এব্যাপারে মুন্সীগঞ্জ সদর থানায় মামলা দায়ের করা হয়েছে বলে তিনি জানান।

 

ইত্তেফাক/এমএএম