বাংলাদেশ আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক ড. সেলিম মাহমুদের মা শাহজাদী বেগমের প্রথম মৃত্যুবার্ষিকী আজ ২০ মার্চ। গত বছর এই দিনে চিকিৎসাধীন অবস্থায় এই রত্নগর্ভা মা মৃত্যুবরন করেন। মৃত্যুকালে তিনি চার পুত্র এবং এক কন্যা রেখে গেছেন।
তার অন্যান্য সন্তানরা হচ্ছেন সিনিয়র জেলা জজ আবু নাসের মোহাম্মদ জাহাঙ্গীর আলম, আবুল কালাম আজাদ, বিসিএস তথ্য ক্যাডার কর্মকর্তা বর্তমানে মাননীয় প্রধান্যন্ত্রীর প্রেস উইং এ কর্মরত সালাউদ্দিন মাহমুদ এবং মরিয়ম লাকি।
২০১২ সালে সমাজের বিভিন্ন ক্ষেত্রে তার সন্তানদের বিশেষ কৃতিত্ব এবং অবদানের জন্য তাকে রত্নগর্ভা এওয়ার্ডে ভূষিত করা হয়। তার প্রয়াত স্বামী রোস্তম আলী মিয়ার নামে প্রতিষ্ঠিত পালাখাল রোস্তম আলী ডিগ্রী কলেজ প্রাঙ্গনে শ্বামীর কবরের পশে তাকে সমাহিত করা হয়।
ড۔ সেলিম মাহমুদের মা শাহজাদী বেগমের মৃত্যুতে গত বছরের ২০ মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমপি এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমপি গভীর শোক প্রকাশ করেছিলেন। ড. সেলিম মাহমুদ তার মায়ের জন্য সকলের দোয়া চেয়েছেন।
