দেখা যায়, অনেক নেতাই অধিকাংশ ক্ষেত্রে আপস করেন। কিন্তু কর্মীরা তার বিপরীত। কর্মীরা কখনো দল বদল করেন না। কর্মীরা ডিগবাজি দেওয়া পছন্দ করেন না। এলাকায় এলাকায় কর্মীদের মান-সম্মানবোধটুকু আছে বলেই তো তারা অন্তরে আদর্শ-নীতি লালন করে থাকেন মৃত্যুর আগ পর্যন্ত। কিন্তু অধিকাংশ নেতার মধ্যে নেই মান-সম্মান, নেই কোনো আদর্শ-নীতিবোধ। আর এজন্য দল থেকে নমিনেশন না পেলে সঙ্গে সঙ্গে আদর্শ-নীতি বিসর্জন দিয়ে এদের মধ্যে কেউ কেউ দল বদল করে অন্য দল থেকে নমিনেশন নেন। আসল কথা, দলীয় কর্মীদের মধ্যে যে সম্মানবোধটুকু আছে তার তিল পরিমাণ দল রদবদলের নেতাদের মধ্যে থাকলে বাংলাদেশের রাজনীতি থেকে চিরতরে মীরজাফরদের বিদায় ঘটত।
লিয়াকত হোসেন খোকন
রায় বাহাদুর রোড, পিরোজপুর
