স্টাফ রিপোর্টার, রংপুর
ঈদ উপলক্ষে রংপুরে দুটি স্বেচ্ছাসেবী সংগঠন স্পৃহা ও ফিরেদেখার উদ্যোগে সাড়ে ৬শ ছিন্নমূল সুবিধাবঞ্চিত শিশু-কিশোরের মাঝে নতুন পোশাক বিতরণ করা হয়। গতকাল শনিবার দুপুরে রংপুর পাবলিক লাইব্রেরি মাঠে স্বেচ্ছাসেবী সংগঠন স্পৃহার প্রজেক্ট ‘নতুন জামা-২০১৯’ সুবিধাবঞ্চিত শিশুদের ঈদ উত্সব উপলক্ষে আগত ৫ শতাধিক সুবিধাবঞ্চিত শিশু-কিশোরের মাঝে ঈদের নতুন পোশাক বিতরণ করা হয়। রংপুরের জেলা প্রশাসক এনামুল হাবীব প্রধান অতিথি থেকে এ ঈদ উপহার নতুন পোশাক বিতরণ করেন। এ সময় স্পৃহার সদস্যরা সুবিধাবঞ্চিত শিশুদের হাতে মেহেদি, সেলামি, নাগরদোলায় চড়ানো এবং ইফতার সামগ্রী প্রদান করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্পৃহার উপদেষ্টা অ্যাডভোকেট মেরাজুল ইসলাম লিটন, এনামুল হাফিজ বাচ্চু, শাহীনুর ইবনে হোসেন, নুর সোলায়মান, ফরহাদ হোসেন, আব্দুল খালেক, জিয়াউর রহমান, সমন্বয়কারী মিজবাহ সাকিন ও রাফিউল বাপ্পি।
এদিকে রংপুর টাউন হলে সকাল ১১টায় রংপুরের গঙ্গাচড়া, কাউনিয়া, পীরগাছা, রংপুর মহানগরসহ বিভিন্ন উপজেলা থেকে আগত দেড় শতাধিক সুবিধাবঞ্চিত শিশু-কিশোরের মাঝে ঈদের নতুন পোশাক বিতরণ করেছে রংপুরের সাহিত্য-সংস্কৃতি ও সামাজিক সংগঠন ফিরেদেখা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুরের জেলা প্রশাসক এনামুল হাবিব। এ সময় উপস্থিত ছিলেন ফিরেদেখা উপদেষ্টা লেখক রেজাউল করিম মুকুল, প্রফেসর মোহাম্মদ শাহ আলম, লেখক ও সাংবাদিক আফতাব হোসেন, লোকগবেষক আনওয়ারুল ইসলাম রাজু, বাংলাদেশ আওয়ামী লীগ রংপুর জেলা শাখার দপ্তর সম্পাদক তৌহিদুর রহমান টুটুল, ফিরেদেখা সভাপতি এমাদউদ্দিন আহমেদ, কবি এ এস এম হাবিবুর রহমান, সুনীল সরকার, মামুন উর রশিদ, ডা. সমর্পিতা তানিয়া, নাহিদা আফরোজ লিজা, কবি সওদা খানম মিনু, হাবীবুর রহমান প্রমুখ।
