উলিপুরে গৃহবধূর লাশ উদ্ধার

আপডেট : ০১ জুন ২০১৯, ২১:৩৮

উলিপুর (কুড়িগ্রাম) সংবাদদাতা

উলিপুরে শনিবার সকালে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। তার নাম জাহানারা বেগম (৪০)। তিনি স্বামীর সঙ্গে অভিমান করে আত্মহত্যা করেছেন বলে এলাকাবাসী জানিয়েছেন।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, উলিপুর পৌরসভার রামদাস ধনিরাম গ্রামের আব্দুল লতিফের ছেলে মজিবর রহমানের সঙ্গে /সুন্দরগঞ্জ উপজেলার হরিপুর ইউনিয়নের কাশিমবাজার লখিয়ারপাড়া গ্রামের জয়নাল হকের মেয়ে জাহানারা বেগমের বিবাহ হয়।  শনিবার ভোররাতে সেহরির সময় মেয়ের বিবাহ নিয়ে তাদের মধ্যে ঝগড়া হয়। এর জের ধরে শোবার ঘরের ধরনার সঙ্গে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে।

উলিপুর থানার ওসি মোয়াজ্জেম হোসেন  বলেন, এ ব্যাপারে ইউডি মামলা করা হয়েছে।