রোদে পোড়া ত্বকের দাওয়াই 

আপডেট : ২২ মার্চ ২০২২, ১৭:৩৪

এখনো গ্রীষ্ম আসেনি, তবে শুরু হয়ে গেছে রোদের দাবদাহ। সূর্যের তাপ বা অতি বেগুনি রশ্মি (এ ও বি) ত্বকের জন্য ক্ষতিকর। প্রতিদিন যেকোনো প্রয়োজনে বাইরে বের হলে ত্বক রোদে উন্মুক্ত ও অরক্ষিত অবস্থায় থাকে। অতি বেগুনি রশ্মি বি ত্বকের বুড়িয়ে যাওয়া ও ত্বকের ক্যানসারসহ দীর্ঘমেয়াদি বিভিন্ন ক্ষতি করে। 

সূর্যের আলোয় বের হওয়া মানেই ত্বক কালচে হয়ে যাওয়া, পিগমেন্টেশন। তার ওপর আর্দ্রতার ফলে ঘাম হওয়া, ত্বকে অতিরিক্ত তেল সৃষ্টি হওয়ার কারণে পিম্পল-অ্যাকনের সমস্যা— একেবারে নাজেহাল অবস্থা হয় সব মিলিয়ে। এই সব সমস্যা থেকে মুক্তি পাওয়ার চাবিকাঠি হলো সানস্ক্রিন। সূর্যের ক্ষতিকারক আলট্রাভায়োলেট রশ্মি থেকে সানস্ক্রিনই ত্বককে বাঁচাতে পারে। ফলে সানট্যান, সানবার্ন, র‌্যাশ এ ধরণের সমস্যাগুলো কমে।

অতি বেগুনি রশ্মি বি ত্বকের বুড়িয়ে যাওয়া ও ত্বকের ক্যানসারসহ দীর্ঘমেয়াদি বিভিন্ন ক্ষতি করে। তাই প্রয়োজন সচেতনতা

এসপিএফ ও পিএ উপাদানে ভরপুর সানস্ক্রিন ত্বকের জন্য উপকারী। ইউভি এ রশ্মির থেকে ত্বককে বাঁচায় পিএ ফ্যাক্টর। আর ইউভি বি থেকে বাঁচার উপায় হলো এসপিএফ। কতটা সময় রোদে থাকেন, তার ওপর নির্ভর করে আপনার সানস্ক্রিনে কতটা এসপিএফ এবং পিএ থাকা উচিত। ত্বকের ধরণ বুঝে সানস্ক্রিন কেনা উচিত। তৈলাক্ত ত্বকের জন্য অয়েল-ফ্রি বা জেলবেসড সানস্ক্রিন, শুষ্ক ত্বকে ক্রিমযুক্ত সানস্ক্রিন উপকারী। 

এই গরমে কড়া রোদ থেকে বাঁচতে শুধু মুখে সানস্ক্রিন লাগালে খুব একটা লাভ হবে না। গলা, ঘাড়, পিঠ, হাত— অর্থাৎ শরীরের অন্যান্য অনাবৃত অংশেও সানস্ক্রিন লাগাতে হবে। রোদে বের হওয়ার অন্তত ২০ মিনিট আগে সানস্ক্রিন লাগিয়ে নেবেন। অনেকক্ষণ রোদে থাকলে দুই ঘণ্টা অন্তর সানস্ক্রিন লাগিয়ে নেওয়াটা ভালো। আর বাড়িতে থাকলেও কিন্তু সানস্ক্রিন লাগানো দরকার। এমনকি বৃষ্টির দিনেও। 

 

 

 

ইত্তেফাক/আরএম

এ সম্পর্কিত আরও পড়ুন

এ সম্পর্কিত আরও পড়ুন