কালিহাতী (টাঙ্গাইল) সংবাদদাতা
কালিহাতীতে শুক্রবার সন্ধ্যায় ভেজাল বিরোধী বিশেষ অভিযান চালিয়ে একজনকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
উপজেলার পাথাইলকান্দি এলাকায় এ অভিযান পরিচালনা করেন টাঙ্গাইলের দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট মো. আল মামুন ও র্যাব-১২ সিপিসি-৩ এর কোম্পানি কমান্ডার মো. শফিকুর রহমান। গোপন সংবাদের ভিত্তিতে পাথাইলকান্দি এলাকায় মসলা ও সেমাই তৈরির কারখানায় এ অভিযান চালিয়ে ভেজাল মসলা ও সেমাই জব্দ করে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। একইসঙ্গে এতে জড়িত থাকার অপরাধে কারখানার মালিক মো. আয়ুব আলীকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
