ভালোবেসে বিয়ে, কয়েক ঘণ্টার মধ্যেই নবদম্পতির আত্মহত্যা

আপডেট : ২৩ মার্চ ২০২২, ০৯:২১

ভালোবেসে দিনমজুর সবুজকে বিয়ে করেছিল কলেজ পড়ুয়া মেয়ে জান্নাত। কিন্তু উভয়ের পরিবার এই বিয়ের বিষয়টি মেনে নেয়নি। তাই বিয়ের কয়েক ঘণ্টার মধ্যেই নবদম্পতি আত্মহত্যা করেন।

গত সোমবার রাতে শিবগঞ্জ উপজেলার মাঝিহট্ট ইউনিয়নের দামগারা কারিগর পাড়া ও মাসিমপুর চালুঞ্জা তালুকদার পাড়ায় বর ও কনের বাড়িতে এ ঘটনা ঘটে। নববিবাহিত সবুজ (২১) দামগারা কারিগর পাড়া গ্রামের মৃত জলিলের ছেলে। তার নববিবাহিতা স্ত্রী মার্জিয়া জান্নাত (১৯) মাসিমপুর চালুঞ্জা তালুকদারপাড়া গ্রামের রাজ্জাকের মেয়ে।

স্থানীয় লোকজন ও পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে সবুজের সঙ্গে কলেজছাত্রী জান্নাতের প্রেম ছিল। প্রায় ছয় মাস আগে প্রথম তারা পরিবারকে না জানিয়ে বিয়ে করেছিল। জান্নাতের পরিবার ঘটনাটি জানার পর তাত্ক্ষণিকভাবে তাদের তালাক করায়। গত ১৫ দিন আগে স্থানীয়

এই বিয়ের বিষয়টি আবারও জান্নাতের পরিবার মেনে না নেওয়ায় সবুজ তার নববধূকে নিয়ে নিজ বাড়িতে আশ্রয় নেন। সন্ধ্যার দিকে জান্নাতের পরিবার জান্নাতকে সবুজের বাড়ি থেকে জোর করে নিয়ে আসে। রাতে নবদম্পতি মোবাইল ফোনে কথা বলতে শুরু করেন। এক পর্যায়ে তাদের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। রাত ১০টার দিকে জান্নাত তার স্বামী সবুজকে মোবাইল ফোনে রেখে হঠাৎ কীটনাশক পান করেন। মোবাইল ফোনের কল সচল থাকায় সবুজ বুঝতে পারেন জান্নাত আর বেঁচে নেই। এরপরে তিনি নিজেও ঘরে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলে আত্মহত্যা করেন।

শিবগঞ্জ থানার ওসি দীপক কুমার দাস বলেন, খবর পেয়ে পুলিশ রাতেই দুজনের মরদেহ উদ্ধার করেছে। নবদম্পতি প্রেম করে বিয়ে করেছিলেন। তাদের রহস্যজনক মৃত্যু হয়েছে। কেউ অভিযোগ দিলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

ইত্তেফাক/এমআর