ঝিনাইগাতী (শেরপুর) সংবাদদাতা
ঝিনাইগাতির গারো পাহাড়ে গড়ে তোলা বেসরকারি চা কোম্পানি ‘গারো হিলস্ টি’ এর নার্সারিতে শুক্রবার রাতে তাণ্ডব চালিয়েছে একদল বন্যহাতি।
কোম্পানি সূত্রে জানা গেছে, উপজেলার হালচাটি এলাকার গারো পাহাড়ে ২০-২৫টি বন্যহাতির একটি দল খাদ্যের সন্ধানে লোকালয়ে চলে আসে। এ সময় ঝড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি শুরু হলে বিদ্যুত্ চলে যায়। ফলে বৈদ্যুতিক আলো না থাকায় বন্যহাতিগুলো ‘গারো হিলস্ টি’ কোম্পানির দুই লাখ চারা নিয়ে গড়ে তোলা নার্সারিতে ঢুকে তাণ্ডব চালায়।
কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক আমজাদ হোসাইন ফনিক্স বিষয়টি নিশ্চিত করে বলেন, তার চা বাগানের নার্সারিতে বন্যহাতি তাণ্ডব চালিয়েছে। তবে কি পরিমাণ ক্ষতি হয়েছে তা নিরূপণ করা হয়নি।
